বিয়ারসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা এলাকায় প্রায় ৫০ হাজার টাকার বিদেশি বিয়ারসহ মো. ইমরান নামে ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেমরা থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ডেমরা থানার উপপরিদর্শক মো. ফরিজের নেতৃত্বে পশ্চিম বকশনগর সমবায় সমিতি কার্যালয়ে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১২০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এসব বিয়ার বিক্রির জন্য সমবায় কার্যালয়ে মজুত করেছিলেন তিনি। প্রতিটি বিয়ারের ক্যান ৪০০ টাকায় বিক্রি করেন ইমরান। গ্রেপ্তারের সময় তিনি স্থানীয় ছাত্রলীগের নেতা বলেও পরিচয় দেন।
ডেমরা থানার ওসি এসএম কাওসার প্রথম আলোকে বলেন, ইমরানের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে। গত শনিবার সকালে রিমান্ড আবেদন করে ইমরানকে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।