বিয়ে করতে এসে শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বরসহ চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. কামরুজ্জামান। গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিয়ে করতে আসা শাহারুল ইসলাম (২৮) ও তাঁর ভগ্নিপতি কালাই উপজেলার বাদাউচ্চ গ্রামের সিরাজ উদ্দিন, ঝামুটপুর গ্রামের জামাল উদ্দিন, ছাত্রীর আত্মীয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামের বুলু মিয়া। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।