বিয়ে করে শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা করে কিশোরীকে (১৩) বিয়ে করায় দুই সন্তানের বাবা মমিনুল ইসলাম (৩০) এখন কারাগারে। সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন মমিনুল। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। কিশোরীর বাবা বলেন, ১ ডিসেম্বর মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে আর ফেরেনি। কিশোরীর বাবা ২ ডিসেম্বর ফুলবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কিশোরী আরও জানায়, মমিনুল নিজেকে জয়পুরহাট সরকারি কলেজের স্নাতকোত্তর ছাত্র বলে পরিচয় দিয়েছিলেন। ৩০ ডিসেম্বর মঙ্গলবার পুলিশ কিশোরীসহ মমিনুলকে আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। গতকাল দুজনকে দিনাজপুর আমলি আদালতে হাজির করা হয়। বিচারক মমিনুলকে জেলহাজতে এবং কিশোরীকে জেলা কারাগারের নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।