প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোটারি পাবলিক থেকে বয়স বাড়িয়ে নিয়ে বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছেন বর ও কনের বাবা। ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন। আর বিয়েবাড়ির খানা এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পারচৌপুকুরিয়া গ্রামে। দুর্গাপুরের ইউএনও আক্তারুন্নাহার এ দণ্ড দেন। বরের নাম আসলাম আলী। তাঁর বাবার নাম আশরাফ আলী। বাড়ি উপজেলার চকপুরানপুর গ্রামে। ইউএনও জানান, রান্না করা খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করতে পারলে তাঁরা গোপনে অন্য জায়গায় গিয়ে বিয়ের কাজটা সেরে নিত। এ জন্য তিনি খাবারগুলো জব্দ করে কাছের এতিমখানায় বিতরণ করে দিয়েছেন।