বিয়ের বয়স কমানোর প্রস্তাবে উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪-এর খসড়ায় বিয়ের বয়স কমানোর প্রস্তাবের বিরোধিতা করে স্মারকলিপি দিয়েছে নারী যোগাযোগ কেন্দ্র। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এ খসড়া আইনে ছেলে ও মেয়ে উভয়ের বিয়ের বয়স কমানোর প্রস্তাব করা হয়েছে। এ ধরনের প্রস্তাব বাংলাদেশ সরকারের মানবাধিকার ও শিশু অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকারের পরিপন্থী।
স্মারকলিপি দেওয়ার সময় সংগঠনের পক্ষে আবিদা আজাত, আরজু শাহাবুদ্দিন, ফারহানা আকতার, সালমা জাহান, নুরুজ্জাহান ও নাদিরা সুলতানা উপস্থিত ছিলেন।