বিয়ের বয়স নিয়ে বিতর্ক ইতিবাচক: মেহের আফরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, মেয়েদের বিয়ের বয়স নিয়ে চলা বিতর্কটি ইতিবাচক।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেহের আফরোজ।
বিকশিত নারী নেটওয়ার্কের পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘মেয়েদের বিয়ের বয়স ১৮ না ১৬ হবে, তা নিয়ে বিতর্ক হচ্ছে। আমি মনে করি, বিষয়টি আমাদের জন্য ইতিবাচক। আইনটি সম্পর্কে সবাই জানতে পারছে। যেটা করণীয়, সেটাই করা হবে।’