বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসিসহ অন্যান্য পাবলিক পরীক্ষা বিরতিহীনভাবে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। চট্টগ্রাম নগরের জামাল খান এলাকায় প্রেসক্লাব ভবনের সামনে গতকাল মঙ্গলবার সকালে এই মানববন্ধন করা হয়।
‘সাধারণ ছাত্রছাত্রী, পরীক্ষার্থী ২০১৫’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলে। এ সময়ে শিক্ষার্থীরা সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্লোগান দেয়। পরে তারা দাবির পক্ষে বক্তব্য দেয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় সাইফুদ্দিন রিফাত, সাইফুল বারি, মিনহাজ উদ্দিন, মো. তাইফ আরেফীন, সাকিব জাকি প্রমুখ।
মানববন্ধনে বলা হয়, শিক্ষামন্ত্রী নিজে সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিলে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে যাবে। তা না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।