বিরল উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেনের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে উপজেলা সদরে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করে। মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মহসীন আলী, আদিবাসী নেতা চেলেসটিং, শ্রী ভৈতড়, জবেদ আলী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, উপজেলার মানুষ যোগ্য মনে করে ভোট দিয়ে মোকাররম হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁরা চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।