বিরল ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় বাসের চাপায় তাহেরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার সকালে দিনাজপুর-বোঁচাগঞ্জ সড়কে উপজেলার ধুকুরঝাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।একই দিন রাতে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা হাটখোলা এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সেলিম (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১৫ জন যাত্রী।বিরল থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে যাত্রীবাহী একটি বাস ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে দিনাজপুরে আসছিল। পথে বিরল উপজেলার ধুকুরঝাড়ি এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী তাহেরুলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাহেরুল বিরলের নিজামপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে ঘোগা হাটখোলা এলাকায় গরুবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকচালক সেলিম নিহত হন। আহত হন বাসের ১৫ যাত্রী। তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।