বিরল প্রজাতির পাখি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের পিপল্লা তেলিপাড়ায় মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছেন স্থানীয় এক তরুণ। পাখিটি গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দীনের সহায়তায় দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আবদুল আউয়ালের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
মোসলেম উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পিপল্লা তেলিপাড়ার হাফিজুর রহমানের ছেলে রুবেল (২৬) অসুস্থ পাখিটি মাটিতে দেখতে পেয়ে উদ্ধার করেন।
উপজেলা নার্সারির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে অসুস্থ অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। পাখিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। পাখিটি সুস্থ হলে রাজশাহী চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।