বিরল প্রজাতির শকুন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গতকাল সোমবার একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন নিজ কার্যালয়ের সামনে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাসুদ রানার কাছে শকুনটি হস্তান্তর করেন। জেলা প্রশাসক বলেন, তিনি গত রোববার জানতে পারেন, সদর উপজেলার চিলাবাড়ি গ্রামে একটি বাড়িতে বিরল প্রজাতির শকুন ধরা পড়েছে। গতকাল সকালে সেখান থেকে শকুনটি উদ্ধার করে আনা হয়।
ওই গ্রামের গৃহবধূ রেনু বেগম বলেন, প্রায় তিন মাস আগে তাঁর বাড়ির কাছে একটি গাছ থেকে অসুস্থ শকুনটি মাটিতে পড়ে যায়। পরে তিনি শকুনটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। তিন মাস শকুনটি লালন-পালন করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।