বিরল ভাইরাসে আক্রান্ত চন্দ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দ্রা রানা বিরল জিবিএস ভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেন, এক লাখ লোকের মধ্যে একজনের এই রোগ হওয়ার আশঙ্কা থাকে। এ রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসায় ১০ থেকে ১৫ লাখ টাকা লাগতে পারে।

চন্দ্রার দরিদ্র পরিবার এরই মধ্যে তাঁর চিকিৎসার পেছনে তিন লাখ টাকার বেশি খরচ করে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চন্দ্রা বাগেরহাটের সাহসপুর গ্রামের এক সাধারণ কৃষকের মেয়ে। তাঁর বাবার পক্ষে মেয়ের চিকিৎসার বাকি টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সমাজের সচ্ছল মানুষের সহানুভূতি ও সহায়তার দিকে চেয়ে আছে অসহায় পরিবারটি।

সহায়তা পাঠানোর ঠিকানা: ব্যাংক হিসাব: সবুজ মজুমদার, ১৪৮.১৫১.১৫৭৮৩২, ডাচ্‌-বাংলা ব্যাংক, রিং রোড শাখা। বিজ্ঞপ্তি।