বিরল রোগে আক্রান্ত শিশু নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল
নাজমুল

নাজমুল হাসানের বয়স মাত্র ৪ বছর। সে জিনগত এক বিরল রোগ ‘ওমসটেড সিনড্রোমে’ আক্রান্ত। এতে হাঁটাচলা করতে পারছে না। কাতরাচ্ছে অসহ্য যন্ত্রণায়। তার বাবা মো. এনামুল হক বরগুনার বুড়িরচর থানার বুড়িরচর গ্রামের বাসিন্দা। ছেলেটির চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করেছেন তিনি। কিন্তু সুস্থ করে তুলতে পারেননি। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, অত্যন্ত বিরল এ রোগ থেকে সুস্থ করে তুলতে শিশু নাজমুলের দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচার করা প্রয়োজন।
শিশুটির বাবা জানান, নাজমুলের অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসা বাবদ অন্তত দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে ছেলেটার চিকিৎসা করাতে গিয়ে তিনি এখন নিঃস্বপ্রায়। তাঁর পক্ষে আর চিকিৎসাব্যয় জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তার দিকে চেয়ে আছেন তিনি।

নাজমুলকে সহায়তার ঠিকানা: মো. এনামুল হক শাহীন, হিসাব নম্বর ১৫২.০২০.২০০.৫৭৫৭০০১, ব্র্যাক ব্যাংক, ইস্কাটন রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।