প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতি ও ভোটের লড়াইয়ে তাঁরা দুজন প্রতিদ্বন্দ্বী। ভোটাভুটি শেষে একজন জয়ী হওয়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসায় গিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানালেন। এ দুজন হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নগর কমিটির সাংগঠনিক সম্পাদক আফাতব হোসেন খান এবং অপরজন জামায়াত-সমর্থক প্রার্থী সায়ীদ আবদুল্লাহ। দুজনের কর্মী-সমর্থকেরা এ শুভেচ্ছা বিনিময়কে বিরল সৌহার্দ্য বলে অভিহিত করেন। নির্বাচন শেষে গতকাল মঙ্গলবার সকালে আফতাবের বাসায় সায়ীদ তাঁর নির্বাচনী কর্মী-সমর্থক নিয়ে যান। আফাতবও দলীয় ও নির্বাচনী কর্মী-সমর্থক নিয়ে তাঁকে বরণ করেন।