বিরলে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরলে মোটরসাইকেলের ধাক্কায় আরমিনা খাতুন (৬) নামের এক শিশু মারা গেছে। তাঁর পিতার নাম আরমান আলী। আজ বেলা সাড়ে ১১ টার দিকে বিরল বাজারের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শিশুটি স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক মেজবাউল ইসলামকে আটক করেছে পুলিশ। আরমিনা বুনিয়াদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

বিরল থানার ওসি তাপস চন্দ্র মণ্ডল বলেন, স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল চালককে আটক করে। ঘটনাস্থলে শিশুটি মারা যায়।