বিরাজমান পরিস্থিতি নারী মানবাধিকার প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশে বিরাজমান পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তৃণমূল নারীনেত্রীরা। তাঁরা বলেন,
ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক নারীবিরোধী শক্তির উত্থান এক দিনে হয়নি। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিকভাবে ধর্মকে
ব্যবহার করে মানুষের মধ্যে মৌলবাদী চিন্তা-চেতনা ও সাম্প্রদায়িকতার প্রসার ঘটানো হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির বর্ধিত
সভায় বিভিন্ন এলাকার নারীনেত্রীরা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সাধারণ সম্পাদক মালেকা বানু। মহাজোট সরকারের
নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ না হওয়ায় সরকারের সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার
পাশাপাশি মৌলবাদ, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা উত্থানের ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠাও এখন চ্যালেঞ্জের সম্মুখীন। এর প্রভাব
নারী আন্দোলন, বিশেষ করে মহিলা পরিষদের কর্মী-সংগঠকদের ওপরও পড়েছে।
সভায় সংগঠনের ৩৬টি জেলা শাখা এবং কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিসহ মোট ১৩৮ জন অংশ নেন।