বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র নষ্ট ২০ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি ২০ মাস ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। এতে করে হাসপাতালের চিকিৎসা নিয়ে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড রেডিওগ্রাফার ইসরাফিল হোসেন জানান, ২০১১ সালের ৫ জুলাই যন্ত্রটি নষ্ট হয়। হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১২ জন রোগীর এক্স-রে করার প্রয়োজন হয়। সরকারি হাসপাতালে সাধারণত গরিব রোগীরা আসে। মেশিনটি নষ্ট থাকায় তাদের বাইরে থেকে এক্স-রে করাতে হচ্ছে। সেই সঙ্গে অনেক মুমূর্ষু রোগীকে বাইরে নিয়ে এক্স-রে করাতে ভোগান্তি পোহাতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবদুস সোবাহান জানান, এক্স-রে যন্ত্রটি মেরামতের জন্য ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারে ছয়বার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।