বিরামপুরে অস্ত্রসহ তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচটি গুলিসহ তিন তরুণকে আটক করেছেন বিজিবির সদস্যরা।
গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন জেলার হাকিমপুুুুুুর উপজেলার রায়ভাগ গ্রামের এনামুল হক, রংপুর জেলার গুপ্তপাড়া মহল্লার আবু সাইদ এবং খুলনা জেলার নন্দনা মহল এলাকার শুকুর আলী। আজ বেলা দুইটার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এম জাহিদুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিজুল জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন তরুণকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচটি গুলি উদ্ধার করা হয়। আটকের পরে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার সাহাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।