বিরামপুরে জেলার দাবিতে বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর—এই চার উপজেলা নিয়ে বিরামপুর জেলা বাস্তবায়নের দাবিতে বিরামপুরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়।জেলা বাস্তবায়ন আন্দোলনের অন্যতম নেতা গোলাম মোরশেদ জানান, বিকেলে ঢাকা মোড় থেকে বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের মালিক, শ্রমিক ও নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলায় যান। সেখানে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি ইউএনওর কাছে জমা দেন।