বিরামপুরে ট্রাকের চাপায় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে আজ সোমবার দুপুরে ট্রাকের চাপায় আশরাফুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আশরাফুল ইসলাম ঢাকার বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার জোতবানী ইউনিয়নের আঁচলকোল গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

আশরাফুলের মামা শাহাবুল ইসলাম প্রথম আলোকে জানান, কাল মঙ্গলবার আশরাফুলের ঢাকা যাওয়ার কথা ছিল। বাসের টিকিট করতে এবং ব্যক্তিগত কাজে আজ সকালে মোটরসাইকেলে করে বিরামপুরে যান তনি। দুপুর ১২টার দিকে পৌর শহরের পূর্বপাড়া মোড়ে একটি ট্রাক (দিনাজপুর-ট-১১-০১২৬) তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় লোকজন।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফুলের লাশটি উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া চাপা দেওয়া ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।