বিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে আট ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা আট ব্যক্তিকে আটক করেছেন। র‌্যাবের দাবি, গতকাল রোববার দুপুরে বিরামপুর-ঘোড়াঘাট সড়কে উপজেলার বিজুল বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বেলাল প্রামাণিক, কল্যাণ ফকির, ছানা ফকির, মহব্বত শেখ, রমজান আলী, বাদশা মিয়া, হাবিবুর রহমান এবং গাড়িচালক উজ্জ্বল হোসেন।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার এএসপি মো. জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা মাইক্রোবাসে করে বিরামপুর-ঘোড়াঘাট সড়কের বিজুল বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।