বিরামপুরে তিন মাসে তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর থানার পুলিশ গত তিন মাসে অজ্ঞাত তিনটি লাশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি রহস্যজনক। পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে, পরদিন রাতে বিজুলবাজার থেকে ও ৬ মে দুপুরে পলিপ্রয়াগপুর ইউপি ভবনের পুুকুর থেকে একটি করে লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের মাঝেমধ্যে শহরের বিভিন্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখা যেত বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে। এখনো তাঁদের পরিচয় বা মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল জানান, অজ্ঞাত পরিচয়ের লাশগুলো সম্পর্কে প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের যে বক্তব্য, তাতে দেখা গেছে, সবাই মানসিক ভারসম্যহীন। মাত্র তিন মাসের মধ্যে একই প্রকৃতির তিন ব্যক্তির মৃত্যুর বিষয় রহস্যজনক বলে তিনি মন্তব্য করেন।