বিরামপুরে ফেনসিডিলসহ আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮২ বোতল ফেনসিডিলসহ চার তরুণকে আটক করেছেন। মঙ্গলবার তাঁদের আটক করা হয়।আটক হওয়া চারজন হলেন উপজেলার কেশবপুর গ্রামের মোকলেছুর রহমান, দাউদপুর গ্রামের সজেদার রহমান, মোন্নাপাড়া গ্রামের মো. সোহেল ও চণ্ডীপুর গ্রামের আমিরুল ইসলাম।বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, বিজিবির সদস্যরা মঙ্গলবার রাতে তাঁদের বিরামপুর থানায় হস্তান্তর করেন।