বিরামপুরে বঙ্গবন্ধু পরিষদ নেতার মোটরসাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের জেলখানা মহল্লা থেকে শুক্রবার রাত নয়টার দিকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মোটরসাইকেলের মালিক বঙ্গবন্ধু পরিষদ বিরামপুর শাখার সদস্য খায়রুল আলম জানান, তাঁর ব্যবহূত লাল রঙের হিরো হোন্ডা মোটরসাইকেলটি নিয়ে দলীয় কাজে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুজ্জামানের বাসায় যান। বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে কিছুক্ষণের জন্য বাসার ভেতরে যান। ১০ মিনিট পর বাড়ির বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, মোটরসাইকেল উদ্ধার ও চোর ধরার জোর চেষ্টা চালানো হচ্ছে।