বিরামপুরে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে গতকাল শনিবার দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিরামপুর বন্ধুসভা।
‘সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও’ স্লোগানে আয়োজিত আধা ঘণ্টার মানববন্ধনে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আরও অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিশির কুমার, সাম্প্রদায়িক হামলার শিকার হাকিমপুর উপজেলার উত্তম সরকার, সুধা চন্দ্র সরকার, ধীরেন চন্দ্র শীলসহ বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক লোক।