বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও চালকের সহকারীসহ তিনজন নিহত ও ১২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দিওড় নামক স্থানে বিরামপুর-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মজিবর রহমান (৪৬), তাঁর সহকারী জয়নাল (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ১২ জনের সবাই বাসের যাত্রী। তাঁদের মধ্যে তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।