বিরামপুরে মামুনুর হত্যাকাণ্ডে স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মামুনুর রশীদ হত্যা মামলার আসামি তাঁর স্ত্রী সুলতানা বেগম (২৬) ও শাশুড়ি ফাতেমা বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভোররাতে জোতবাণী ইউনিয়নের আমতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, সুলতানা ও ফাতেমাকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।মামুনুর বিরামপুরের কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি আমতলী গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। গত ১ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর বড় ভাই গোলজার আলী মণ্ডল ওই দিনই আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।