বিরামপুরে যৌন উত্তেজক পানীয় ও বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল গতকাল সোমবার দুপুরে দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন যৌন উত্তেজক পানীয় এবং বড়িসহ শাহিনুর আলম (৪০) নামের একজন আটক করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখছানা বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নূরুল আমিন সিদ্দিকী জানান, বিরামপুর শহরের প্রফেসর মহল্লার জনৈক আনিসুর রহমানের বাড়িতে অবনি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান খুলে এর স্বত্বাধিকারী শাহিনুর আলম দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন বিভিন্ন ধরনের যৌন উত্তেজক পানীয় ও বড়ি বিক্রি করে আসছিলেন। সোমবার বেলা একটার দিকে তাঁরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাগলু, সেভেন হর্স, ফিলিংস, এক্স প্লাস, এক্স পাওয়ার, জিন্টারসহ বিভিন্ন ধরনের দুই হাজার ৮১০টি পানীয়র বোতল ও ৪০০ বড়িসহ শাহিনুর আলমকে আটক করেন।ইউএনও জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন যৌন উত্তেজক পানীয় ও বড়িগুলো সেখানেই ধ্বংস করা হয়েছে। এসব পণ্য গুদামজাত ও বাজারজাত করার অভিযোগে শাহিনুর আলমের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।