বিরিয়ানি খাওয়ানোয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের আপ্যায়ন করায় এক কাউন্সিলর প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শফিকুল ইসলাম তাঁর বাড়িতে ভোটারদের একত্র করে বিরিয়ানি খাওয়ান। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা ঘটনাস্থলে গিয়ে তাঁকে জরিমানা করেন।