বিরুলিয়ায় আ.লীগের প্রার্থী পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ধাপে ৪ জুন অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল মঙ্গলবার সাভারের বিরুলিয়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সাংসদ এনামুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার। অপর পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা ও যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
বিরুলিয়া ইউপির রিটার্নিং কর্মকর্তা মো. মোমিন মিয়া বলেন, আগামীকাল (আজ বুধবার) বাছাইয়ের দিনে যাচাই-বাছাই শেষে ওই দুই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।