বিরোধপূর্ণ পুকুর নিয়ে দুই পক্ষের ধাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বিরোধপূর্ণ পুকুর নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসিরনগর থানার খুব কাছেই ওই পুকুর। এর মালিকানা নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাসিরনগরের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সঙ্গে পুতুল রানি দাস নামের এক নারীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ৩৮ শতাংশের ওই পুকুরের মালিক পুতুল রানি বলে আদালত রায় দেন। তাঁর ছেলে নয়ন দাস পুলিশের সহযোগিতায় স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে ওই পুকুর বুঝে নিতে যান। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার এ ঘটনা ঘটে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।