বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণে উত্তেজনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় বিরোধপূর্ণ বাড়ি ঘিরে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে গতকাল সোমবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পৌর মেয়র ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজ্জাক মণ্ডলের মোড়ে বাড়ির সীমানা নিয়ে রেজাউল করিম ও আজাদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল আজাদ লোকবলসহ ২৫ জন নির্মাণশ্রমিক নিয়ে বিরোধপূর্ণ ওই স্থানে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। পরে রেজাউল লোকবল নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।