বিরোধী দল ও সুশীল সমাজ জাতিকে বিভ্রান্ত করছে: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিরোধী দল ও সুশীল সমাজের কেউ কেউ সংবিধান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের লক্ষ্য একটাই, ক্ষমতায় আসা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল বুধবার আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে সজীব ওয়াজেদ এ মন্তব্য করেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে এক মুহূর্তের জন্যও অসাংবিধানিক সরকার আসতে পারে না। আওয়ামী লীগ কোনো দিন সংবিধান লঙ্ঘন করেনি।