বিরোধী দল গভীর ষড়যন্ত্রে লিপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, বিরোধী দল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। সব ষড়যন্ত্রকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।গতকাল বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩ শিক্ষার্থীর হাতে ঢাকা জেলা পরিষদের এক লাখ ৮৮ হাজার টাকা বৃত্তির চেক তুলে দেন প্রতিমন্ত্রী।শিক্ষার্থীদের উদ্দেশে আব্দুল মান্নান খান বলেন, ‘তোমরা পথভ্রষ্ট না হয়ে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ ও দেশের উন্নয়নে এগিয়ে আসবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিরাজুল ইসলাম উকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আজিজ হায়দার ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদারসহ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মিলনায়তনের পাশে উপজেলার ১৪ হাজার অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে ভিজিএফের ১৪০ মেট্রিক টন চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ও তাঁর স্ত্রী হাসিনা মান্নান।