বিরোধী দল দায়ী নয়: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিরোধী দলের কর্মসূচির কারণে এইচএসসির ফল বিপর্যয় হয়নি, বরং সরকারের ভুল নীতি ও ব্যর্থতার কারণেই এ ঘটনা ঘটেছে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত ‘চলমান সংকট নিরসনে নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানো এই সরকারের বদভ্যাসে পরিণত হয়েছে।গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফল বিগত বছরগুলোর তুলনায় খারাপ হওয়ার জন্য বিএনপি-জামায়াতের ডাকা হরতাল দায়ী।গতকালের আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের কর্মসূচির কারণে এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। এটি প্রধানমন্ত্রীর ‘দায়িত্বহীন বক্তব্য’ বলে বিএনপি মনে করে। তিনি বলেন, ২০০১-০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে ১৭০ দিন হরতাল ডেকেছিল। ওই সময় হরতালের কারণে ফল খারাপ হয়নি।মওদুদ বলেন, এবার এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্র চালু করা হয়েছে। এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নের ধরন-কাঠামোর বিষয়ে অবগত ছিল না। এ কারণেই ফল খারাপ হয়েছে।ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।