বিরোধী দল নিয়ে প্রধানমন্ত্রীর উপহাস বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দল হরতাল প্রত্যাহার করেছে। এর পরও বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন ও প্রধানমন্ত্রীর ঠাট্টা-উপহাস বন্ধ হচ্ছে না। গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম এসব কথা বলেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, মানবাধিকার, মানবতা ও মনুষ্যত্বের প্রতি সরকারের সামান্যতম শ্রদ্ধাও নেই। গত বৃহস্পতিবার দলের সাতক্ষীরা জেলার জ্যেষ্ঠ নায়েবে আমির মইনুল হক ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়। পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে সব সচ্ছল ব্যক্তি, সাহায্য সংস্থা, বিভিন্ন এনজিও এবং জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।