বিরোধী দল মানুষ হত্যার পরিকল্পনা করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে সরকারি দলের সাংসদেরা গতকাল সোমবার বিরোধী দলের মহাসমাবেশের কঠোর সমালোচনা করেছেন। তাঁরা অভিযোগ করেন, সমাবেশকে কেন্দ্র করে বিরোধী দল মানুষ হত্যার পরিকল্পনা করেছিল।রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এ সমালোচনা করেন। আলোচনা চলাকালে অধিবেশন কক্ষে আসেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তাঁর উপস্থিতিতে আওয়ামী লীগদলীয় সাংসদেরা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ারও কঠোর সমালোচনা করেন।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, বিরোধী দল বলে এ সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু কোথায়? বর্তমান সরকারের আমলে কৃষিতে ব্যাপক উৎপাদন বেড়েছে। কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিক হয়েছে। শিক্ষা খাতে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া কেবল চান কীভাবে ক্ষমতায় যাবেন, লুটতরাজ করবেন। আল্লাহর আরশ কেঁপে উঠলেও বিরোধী নেত্রী এতিমদের টাকা মেরে খান। তাঁর আত্মা কাঁপে না।সাগুফতা ইয়াসমিন বিএনপির গতকালের মহাসমাবেশ সম্পর্কে বলেন, শত শত বোমা নিয়ে এসেছিল তারা। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যবস্থা নিয়েছিল। না হলে ওরা এসব বোমা ফাটাত। তিনি বলেন, ‘আজকে (গতকাল) তাদের মানুষ হত্যার পরিকল্পনা ছিল।’ যারা হত্যার পরিকল্পনা করেছিল তাদের গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন।অপু উকিল বলেন, জামায়াত ও জঙ্গিদের ঢাকায় জড়ো করে হামলার পরিকল্পনা করেছিল বিএনপি। লুটপাট ও হত্যার রাজনীতি করা এই দলটি এখন আন্দোলনের হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। তিনি জাতীয় কমিশন গঠন করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার ঘুষ নেওয়ার বিচার দাবি করেন।অপু উকিল বলেন, খালেদা জিয়া যদি আইএসআইয়ের কাছ থেকে টাকা না নিয়ে থাকেন, তবে তিনি পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আসলাম বেগ ও খালিজ টাইমস-এর মালিকের বিরুদ্ধে মামলা করুন।আলোচনায় অন্যান্যের মধ্যে ইমাজউদ্দিন প্রামাণিক, রফিকুল ইসলাম, ফরিদুর নাহার লাইলী, আবু তালহা, র আ ম মুক্তাদির চৌধুরী, মাজহারুল হক প্রধান, তহুরা আলী, মহিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।পরে সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।