বিরোধী দলই সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সরকারি দল নয়, বিরোধী দলই সংলাপ নিয়ে টালবাহানা করছে। যদি বিরোধী দল তাদের স্বভাবসুলভ আচরণ করে সংলাপ বন্ধ করে, তবে এর দায় তাদেরই বহন করতে হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার হরিপুর গ্রামে নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী দাবি করে বলেন, সরকারের তরফ থেকে সংলাপে অংশ নেওয়ার জন্য বিরোধী দলকে আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা সংলাপ নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছে।