বিরোধী দলকে আন্দোলনের সুযোগ না দিলে পরিণতি হবে ভয়াবহ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলকে স্বাভাবিক, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনের সুযোগ দিতে হবে। তা না হলে পরিণতি হবে ভয়াবহ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানকে দেখার পর গতকাল সোমবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সরকার এখন সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে। আর এ কাজে পুলিশ আরও সহযোগিতা করছে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা লেবার পার্টির প্রধানের ওপর মতিঝিলে হামলা করেছে। তাঁকে হামলার মধ্য দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা আরও একটি নজির স্থাপন করল।