বিরোধী দলকে আমন্ত্রণ জানায়নি জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে বাংলাদেশের বিরোধীদলীয় কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সমঝোতার জন্য কোনো প্রতিনিধিদলকেও জাতিসংঘে ডেকে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন গত শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সোমবার নিউইয়র্কে পৌঁছাবেন। তাঁর সফরসূচির বিস্তারিত তুলে ধরেন স্থায়ী প্রতিনিধি।
আবদুল মোমেন জানান, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের সময়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে শান্তিরক্ষা মিশনে বর্ধিতসংখ্যক পুরুষ সেনাসদস্য পাঠানো নিয়ে আলোচনা হবে।