বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চাইছে সরকার: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ‘মানববিধ্বংসী উপকরণ’ ব্যবহার করে বিরোধী দলকে নিশ্চিহ্ন এবং গণ-আন্দোলন বন্ধ করতে চাইছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।বিবৃতিতে বলা হয়, আন্দোলন দমনের জন্য সরকার বিভিন্ন দেশে নিষিদ্ধঘোষিত ‘ইনজুরিয়াস লিথাল পেলিট’ আমদানি করছে। এর সঙ্গে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট আমদানি করা হচ্ছে। বিবৃতিতে এ ধরনের ‘নিষ্ঠুর ও পৈশাচিক’ কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে দাবি করা হয়, দেশের কারাগারগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ৬৮টি কারাগারে ধারণক্ষমতা ৩০ হাজার। সেখানে প্রায় এক লাখ লোককে বন্দী রেখে তাঁদের মানবেতর জীবন যাপনে বাধ্য করা হচ্ছে। কারাবন্দীরা প্রয়োজনীয় পানি ও খাবার পাচ্ছেন না, ঠিকমতো ঘুমাতে পারছেন না, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পাচ্ছেন না। ধারণক্ষমতার অতিরিক্ত লোক বন্দী থাকায় গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।