বিরোধী দলকে মন্ত্রী ও ক্ষমতার অধিকারী করতেই পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিরোধী দল যাতে মন্ত্রী ও ক্ষমতার অধিকারী হতে পারে, সেজন্য মন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে মন্তব্য করলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা পানি শোধনাগার ও সুপেয় পানি সরবরাহ-ব্যবস্থার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রীদের পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিরোধী দল নিয়ে আমাদের ভাবনা রয়েছে। অনেক দিন তারা বিরোধী দলে আছেন। তাই তাঁরাও যাতে মন্ত্রী এবং ক্ষমতার অধিকারী হতে পারেন, সেজন্য পদত্যাগপত্র জমা দিয়েছি।’
প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনকে ঢেউহীন নদীর সঙ্গে তুলনা করে মন্ত্রী আরও বলেন, যে নদীতে ঢেউ নেই, সে নদীতে নৌকা নিয়ে তিরে ফেরায় কোনো আনন্দ নেই। বরং ঢেউকে মোকাবিলা করে তিরে ফেরার মাঝে আনন্দ রয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক।’