বিরোধী দলকে সংসদে আসার আহ্বান সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, আপনারা সংসদে এসে কথা বলুন। আপনাদের সরকার পতন আন্দোলন মানবাধিকারের মধ্যেও পড়ে না, নাগরিক অধিকারের মধ্যেও পড়ে না।গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মুক্তি ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি সুরঞ্জিত সেনগুপ্ত, মহীউদ্দীন আলমগীর পাশে আছেন, আমরাও পার্লামেন্টের সদস্য। আপনাদের কথা বলার অধিকার আছে। যদি কথা বলার সুযোগ দেওয়া না হয়, আমরাও পার্লামেন্টে থেকেই তার প্রতিবাদ করব।’ওবায়দুল কাদের: এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, পরস্পর আক্রমণের ভাষা ত্যাগ না করলে বিরোধী দল সংসদে এলেও সংসদ কার্যকর হবে না। ওবায়দুল কাদের গতকাল সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এ মন্তব্য করেন। নিজ দলের নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, দায়িত্বহীন বক্তব্য ও আচরণের মাধ্যমে বিরোধী দলের হাতে ইস্যু তুলে দেবেন না। সূত্র: এনটিভি।