বিরোধী দলের অনুপস্থিতিতে শেষ হলো বাজেট অধিবেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। শেষ দিনে সংসদে বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত ছিলেন। গত ৩ জুন প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। তিনি গতকাল দুপুরে অধিবেশনের সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। রাষ্ট্রপতির আদেশ পাঠ করার আগে স্পিকার শিরীন শারমিন বলেন, সবার সরব অংশগ্রহণে এবারের অধিবেশনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও কার্যকর। আশা করি, ভবিষ্যতেও সরকারি ও বিরোধী দলের সদস্যরা আইন প্রণয়নসহ সংসদের সব কার্যক্রমে অংশ নেবেন।