বিরোধী দলের ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের অধিবেশন থেকে গতকাল সোমবার বিরোধীদলীয় সদস্যরা ওয়াকআউট করেছেন। সন্ধ্যা সাতটা ১৬ মিনিটে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে তাঁরা অধিবেশনকক্ষ ত্যাগ করেন।রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করে। এর আগে গত ১৫ মার্চ একই কারণে তারা ওয়াকআউট করেছিল।গতকাল ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় সরকারি দলের নাজমা আক্তার বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। তিনি খালেদা জিয়াকে নিয়েও কটূক্তি করেন।ওয়াকআউটের আগে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী তাঁর হাতের ফাইল ছুড়ে মারেন। ফাইলটি গিয়ে পড়ে অধিবেশনকক্ষের ভিআইপি গ্যালারিতে। অধিবেশনে তখন সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী। শহীদউদ্দিন ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, ‘আপনি দালাল, আপনি ভুয়া, আপনি রোবট, আপনি নিরপেক্ষ নন। আপনি ইচ্ছে করে হাউসকে উসকে দিচ্ছেন, সংসদকে অকার্যকর করছেন।’জয়নাল আবদিন ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, ‘আপনার সভাপতিত্বে সংসদে থাকা যায় না।’ তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে সরকারি দলের নাজমা আক্তারের দেওয়া বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। এই দাবিতে ডেপুটি স্পিকার সাড়া না দিলে বিরোধীদলীয় সদস্যরা হইচই শুরু করেন। একপর্যায়ে তাঁরা অধিবেশনকক্ষ ত্যাগ করেন।বিরোধী দলের ওয়াকআউটের পর আলোচনায় অংশ নিয়ে সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি বলছেন, আমরা চুক্তি অনুযায়ী প্রাপ্য পানি চাচ্ছি না। আমি চ্যালেঞ্জ করতে পারি, আদালতে যেতে পারি। আপনারা এভাবে জাতিকে বিভ্রান্ত করবেন না। দ্রব্যমূল্য নিয়ে বিরোধীদলীয় নেত্রী যা বলেছেন, তার জবাব দেওয়া দরকার। আমরা ক্ষমতায় এসে চালের দাম কমিয়েছিলাম। কিন্তু কৃষকদের কথা চিন্তা করে দাম কিছুটা বাড়ানো হয়েছে।’ শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, কেলেঙ্কারি হয়েছে, তা স্বীকার করতে হবে। মধ্যবিত্তরা এতে আক্রান্ত হয়েছে। এ জন্য আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল।ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, আদালতের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি সংবিধান শূন্যতার কথা বলছে। কারণ পঞ্চম সংশোধনী বিএনপির প্রাণভোমরা। বিএনপি-জামায়াতের রাজনীতির সূচনা এ সংশোধনীর মাধ্যমেই। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য্রগঠিত ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানসম্মত নয় বলে বিরোধী দলের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় সামরিক ট্রাইব্যুনাল কোন আন্তর্জাতিক মানের ছিল? কর্নেল তাহেরকে যে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করা হয়, সেটা কোন মানের ছিল?মেনন্রবলেন, শেয়ারবাজারে বিএনপি-আওয়ামী লীগ নেই। আছে লুটেরার দল। এরা মধ্যবিত্তের টাকা লুটে নিয়েছে। তাদের বিচার করতে হবে। প্রস্তাবিত দুদক আইন প্রসঙ্গে তিনি বলেন, এই আইন সংসদে পাস করা উচিত হবে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। ক্রসফায়ার বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী সিন্ডিকেট দেখেন, বাণিজ্যমন্ত্রী দেখেন না। সরকারের এই সমন্বয়হীনতা দূর করতে হবে।জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ বলেন, শক্তিশালী ও নিরপেক্ষ্রনির্বাচন কমিশন থাকলে দলীয় সরকারের অধীনেই জাতীয় নির্বাচন সম্ভব।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামোগত সমস্যার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না। ফলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে না। তিনি বলেন, দলীয় ও রাজনৈতিক হস্তক্ষেপ থাকায় পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। পুলিশে এখন কোনো চেইন অব কমান্ড নেই।আলোচনায় আরও অংশ নেন তাজুল ইসলাম, সালমা ইসলাম, নিলোফার চৌধুরী, বি এম মোজাম্মেল হক, সুকুমার রঞ্জন ঘোষ, ফজলে নূর তাপস প্রমুখ।বিরোধীদলীয় চিফ হুইপের ব্রিফিং: ওয়াকআউটের পর রাতে সংবাদ ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, নেতা-নেত্রীদের সম্পর্কে অশোভন উক্তি করে সরকার সংসদকে অকার্যকর করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান না বিরোধী দল সংসদে থাকুক। জয়নাল আবদিন বলেন, ‘সরকারি দলের একজন মহিলা সাংসদ আমাদের নেতা শহীদ জিয়া, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে অশোভন বক্তব্য রাখার পরও ডেপুটি স্পিকার তাঁর জন্য সময় আরও বাড়িয়ে দেন। আমরা তাঁর দৃষ্টি আকর্ষণ করার পরও আমাদের ফ্লোর দেননি। তিনি আমাদের দেখেও দেখেননি। তারেক রহমান ও আরাফাত রহমানের মামলা বিচারাধীন। তাঁদের রিরুদ্ধে কোনো অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। অথচ সরকারি দলের সদস্যরা তাঁদের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছেন। নেতা-নেত্রীদের সম্পর্কে অশালীন বক্তব্য রাখা হলে তা এক্সপাঞ্জ করা হবে—স্পিকারের এমন রুলিং থাকলেও ডেপুটি স্পিকার ওই বক্তব্য এক্সপাঞ্জ করেননি।’জয়নাল আবদিন জানান, বিএনপির সংসদীয় দল ডেপুটি স্পিকারের এই আচরণের নিন্দা জানিয়ে ওয়াকআউট করেছে।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাহবুব উদ্দিন্রখোকন, নজরুল ইসলাম, রেহেনা আক্তার, সৈয়দা আশিফা আশরাফী, শাম্মী আখতার, নিলোফার চৌধুরী, রাশেদা বেগম, শেখ সুজাত মিয়া প্রমুখ।