বিরোধী দলের সদস্যরা অযথা ওয়াক আউট করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে চলতি বাজেট অধিবেশন গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছে। কিন্তু বিরোধী দলের সদস্যরা অযথা ওয়াক আউট করেছেন। জাতীয় স্বার্থে তাঁদের উচিত, সংসদে থেকে জনগণের জন্য কথা বলা। টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল বৃহস্পতিবার ভারতেশ্বরী হোমসের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের ঘোষিত নতুন শিক্ষানীতি বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এর আগে এইচ টি ইমাম দুপুরে কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ, মেডিকেল কলেজ ও ভারতেশ্বরী হোমস ঘুরে দেখেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোরম শারীরিক কসরত উপভোগ করেন। বিকেলে তিনি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ একাব্বর হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, জেলা প্রশাসক এম বজলুল করিম, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।