বিরোধী নেতা-কর্মীদেরও 'ক্রসফায়ারে' দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার কথিত ক্রসফায়ারের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করতে চাইছে বলে দাবি করছে বিএনপি। দলটির আশঙ্কা, সামনে বিরোধী দলের নেতা-কর্মীদেরও ‘ক্রসফায়ারে’ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির এ আশঙ্কার কথা জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ ব্রিফিং হয়।
আসাদুজ্জামান বলেন, সম্প্রতি বন্দুকযুদ্ধে ছাত্রলীগের নেতা নিহত হওয়ার ঘটনায় ছাত্রলীগ ও সেতুমন্ত্রীর বক্তব্যে বোঝা যায় যে সরকারের মদদে ক্রসফায়ার হচ্ছে। কিন্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।
ব্রিফিংয়ে গাজীপুর সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করার সমালোচনা করেন আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার বিরোধী দল-সমর্থিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করে জনগণের রায়কে অশ্রদ্ধা করছে। একই সঙ্গে স্থানীয় সরকারকে ধ্বংস করছে।
বিএনপির মুখপাত্র জানান, এ পর্যন্ত পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি-সমর্থিত ৫৩৮ জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে। এসব জায়গায় সরকারদলীয়দের বসানো হচ্ছে।