বিরোধী নেতাদের জেলে রেখে নির্বাচন করলে ভুল করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সরকারকে উদ্দেশ করে বলেছেন, বিরোধী দলের নেতাদের কারাগারে রেখে নির্বাচন করার চেষ্টা করলে ভুল করবেন। এই নির্বাচন কেউ মেনে নেবে না। তিনি বলেন, ‘নিজেদের অতীতকে স্মরণ করে গণতন্ত্রকে শেষবারের মতো রক্ষা করার সুযোগ দিন। তা না হলে বিপর্যয়ের জন্য দায়ী থাকবেন।’ গতকাল বিকল্পধারার পল্লবী থানা শাখার রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন। মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, গাড়ি পোড়ানোর মামলায় যাঁদের জেলে রাখা হয়েছে, তাঁদের অনেকেরই বয়স সত্তরের বেশি। এরা গাড়ি পোড়াবেন, তা কেউ বিশ্বাস করবে না।