বিরোধী নেতাদের মুক্তি দিয়ে সংলাপের আহ্বান বি চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী
রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী

বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে অবিলম্বে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং দলটির মহাসচিব আবদুল মান্নান।

আজ শনিবার এক বিবৃতিতে বিকল্পধারার এই নেতারা বলেন, নির্বাচনের ঘোষণা দিয়ে বিরোধী নেতাদের গ্রেপ্তার গণতন্ত্র ও নির্বাচনের জন্য মোটেও শুভ নয়। এর মাধ্যমে নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা প্রমাণ হয় না। বিরোধীদলীয় নেতাকে সমস্যা সমাধানের জন্য নৈশভোজে আমন্ত্রণ প্রহসনমূলক ছিল কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তাঁরা।

 নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অবিলম্বে বিরোধীদলীয় নেতাদের মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী নিজেই বিরোধীদলীয় নেতাকে সংলাপের আহ্বান জানাবেন বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে।