বিরোধীদলীয় চিফ হুইপের বিরুদ্ধে সাতটি মানহানি মামলার কার্যক্রম স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে করা সাতটি মানহানি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।এক ঘটনায় একাধিক মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে জয়নাল আবদিনের করা রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।